বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবে টার্মিনালের পুরোটাই হবে বিদেশি বিনিয়োগে : বন্দর চেয়ারম্যান

বে টার্মিনালের পুরোটাই হবে বিদেশি বিনিয়োগে : বন্দর চেয়ারম্যান

প্রাইম ভিশন ডেস্ক »

বে টার্মিনালের চারটি টার্মিনালই বিদেশি বিনিয়োগে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের ১৩৭তম বর্ষপূর্তির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বে টার্মিনালের ভূমি পেয়ে গেছি। মাস্টারপ্ল্যান হয়ে গেছে। ১২-১৪ মিটার ড্রাফটের চ্যানেল। সব নকশা চূড়ান্ত হয়ে গেছে। চারটি টার্মিনাল করা হবে। ৩ বিলিয়ন ডলার বিনিয়োগে দুইটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি বন্দর প্রতিষ্ঠান। একটি লিকুইড বাল্ক টার্মিনাল করবে দেশি প্রতিষ্ঠান। সাড়ে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বন্দরের মাল্টিপারপাস টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিদেশিরা। বে টার্মিনালের পুরোটাই হবে বিদেশি বিনিয়োগে। সত্যিকার বন্দর নগরের রূপ দেখা যাবে ৪-৫ বছর পর। তখন চট্টগ্রাম বন্দর হবে হাব পোর্ট’।

চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, চট্টগ্রাম বন্দরে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। বর্তমানে কার্গো হ্যান্ডলিং বেড়েছে এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বতর্মানে কনটেইনার জাহাজ বহিঃনোঙ্গরে আসার এক থেকে দুই দিনের মধ্যে জেটিতে ভিড়ছে, ক্ষেত্রবিশেষে অন-অ্যারাইভেল জেটিতে ভিড়ছে। চট্টগ্রাম বন্দরে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে কন্টেনার হ্যান্ডলিং ২০২২-২০২৩ এর একই সময়ের তুলনায় ৮.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৩-২০২৪ অর্থবছরে ৩.২ মিলিয়ন টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হবে মর্মে আশা করা যাচ্ছে।

বন্দর চেয়ারম্যান বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে জেনারেল কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ১৬ লক্ষ ৪৯ হাজার ৬শত ৫৯ মেট্রিক টন, যা গত অর্থবছরে একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। বর্তমান অর্থবছরের প্রথম ৯ মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার একটি।

তিনি বলেন, বিগত এক বছরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ হাজার বর্গমিটার কনটেইনার ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এ কনটেইনার ইয়ার্ড নির্মাণের ফলে অতিরিক্ত ৭ হাজার টিইইউএস কনটেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আরও ৩টি নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে আগত রাসায়নিক পদার্থসমূহকে নিরাপদে সংরক্ষণ ও ছাড়করণের লক্ষ্যে দ্বিতল বিশিষ্ট ৪ হাজার ২৭৫ বর্গমিটার আয়তনের একটি কেমিক্যাল শেড নির্মাণ করা হয়েছে। তাছাড়া কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষার্থে নদীর উভয় পাড়ে ২৮৫০ মিটার ব্যাংক প্রটেকশন কাজ সম্পাদন করা হয়েছে।

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের নবনির্মিত চ্যানেলটি চট্টগ্রাম বন্দর কর্তৃক গ্রহণ করার পর গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ১৬ মিটার গভীরতা সম্পন্ন চ্যানেলে বয়া এবং নেভিগেশনাল ট্রানজিট স্থাপন করে অদ্যাবধি ১৩৫টি জাহাজ নিরাপদে বার্থিং-আনবার্থিং করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়