Homeচট্টগ্রামস্ত্রীকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল  শিক্ষকের 

স্ত্রীকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল  শিক্ষকের 

প্রাইম ভিশন ডেস্ক »

সিএনজি অটোরিকশাযোগে স্ত্রীকে নিয়ে ফটিকছড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মো. জাফর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। তিনি পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, শহরে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফটিকছড়িতে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের বহনকারী অটোরিকশা পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মো. জাফর ঘটনাস্থলে মারা যান, আহত হন তার স্ত্রী।

নাজিরহাট হাইওয়ের থানার সেকেন্ড অফিসার মো. আনিসুর রহমান বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় অটোরিকশা। এতে একজনের মৃত্যু হয়। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়