বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঘুরছিল শপিংমলে, যেভাবে ধরা পড়েন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঘুরছিল শপিংমলে, যেভাবে ধরা পড়েন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে পুলিশকে গুলি ছোড়া ও হত্যা মামলার আসামি আলোচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৫ মার্চ) রাতে তাঁকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার সাজ্জাদ এখন রাজধানীর তেজগাঁও থানায় রয়েছেন। রাতে তাকে চট্টগ্রামে পাঠানো হবে।

সাজ্জাদকে ধরতে গত কয়েক দিন ধরে চট্টগ্রাম মহানগরে পুলিশের একটি বিশেষ টিম ঢাকায় অবস্থান করছিল।

পুলিশ সূত্র জানায়, সাজ্জাদ ঢাকায় একটি শপিং মলে এক সহযোগীসহ ঘোরাঘুরি করছিলেন। সেখানে চট্টগ্রামের এক ব্যক্তি তাঁকে দেখে চিনতে পারেন। ওই ব্যক্তি লোকজন জড়ো করে সাজ্জাদকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন। নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ হিসেবে পরিচিত। তিনি বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। ছোট সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

গত বছরের ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রঙের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় ছোট সাজ্জাদকে প্রধান আসামি।

এ ছাড়া গত জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়