মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামরণক্ষেত্র চবি, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

রণক্ষেত্র চবি, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী এখনও সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে সংঘর্ষের জের ধরে আজ রবিবার দুপুর ১২টার দিকে আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়ছে।

এ সময় উভয়পক্ষ ইট-পাটকেল ছোঁড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে নতুন করে বিশ্ববিদ্যালয় প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফ বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এখন শিক্ষার্থীদের সঙ্গে আছি।

পরে বিস্তারিত জানাতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, স্থানীয় গ্রামবাসী আজ সকালের পর জড়ো হয়ে আবারও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে নতুন করে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। গ্রামবাসী চারপাশ থেকে শিক্ষার্থীদের ওপর দুই নম্বর গেইট এলাকায় হামলা করছে।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এ বিষয়ে অব্শ্যই আমরা আইনি পদক্ষেপ নেবো।’

জানা যায়, গতকাল শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ৬০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চবির এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল রাত ১২টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। খবর পেয়ে শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়