Homeচট্টগ্রামচাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যবস্থাপনা বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়