মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবড় সাজ্জাদের ‘ডানহাত’ শীর্ষ সন্ত্রাসী বুইশশা অস্ত্রসহ গ্রেপ্তার

বড় সাজ্জাদের ‘ডানহাত’ শীর্ষ সন্ত্রাসী বুইশশা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম ডানহাত হিসেবে পরিচিত শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার রাত ৯টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। মোটরসাইকেলে আসা এক যুবককে সন্দেহজনক মনে হলে থামাতে সংকেত দেওয়া হয়। ওই সময় তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করছিল। তার আগেই তাকে ধরে ফেলে র‍্যাব।

র‌্যাব জানায়, বুইশশা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র প্রদর্শন এবং প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার কাজে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে বুইশশাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যান। নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে চলাফেরা করতেন তিনি। সর্বশেষ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সফলভাবে তাকে আটক করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়