প্রাইম ভিশন ডেস্ক »
আলীপুর, মেডিকেল গেইট এলাকায় উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
এ সময় অনিক ফুডস এ অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়, নিবন্ধন সনদ ব্যতিরেকে মোড়কজাতকরণ ও বিক্রয় এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মেসার্স মক্কা মেডিসিন হাউজে ড্রাগ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


