Homeচট্টগ্রামচট্টগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী খতিব-মুয়াজ্জিন

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী খতিব-মুয়াজ্জিন

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) দুপুর ১২টায় জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)। দু’জনই স্থানীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন খতিব ও মুয়াজ্জিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, হাসপাতালে আমাদের পুলিশ গেছে। তারা কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়