প্রাইম ভিশন ডেস্ক »
চলমান অতি বর্ষণে চট্টগ্রাম নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে টাইগারপাসের নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবিলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বর- ০১৭১৭-১১৭৯১৩ এবং ০১৮১৮-৯০৬০৩৮।
কামাল চৌধুরী আরো বলেন, নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধস পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম ও চসিক সচিব খালেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় তারা পাহাড় ধস এলাকায় উদ্ধার কাজ তদারকি করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।


