Saturday, June 27, 2026
spot_img
Homeচট্টগ্রামবঙ্গবন্ধুর খুনি ও পরিকল্পনাকারীরা সবাই দেশদ্রোহী : আ জ ম নাছির উদ্দীন

বঙ্গবন্ধুর খুনি ও পরিকল্পনাকারীরা সবাই দেশদ্রোহী : আ জ ম নাছির উদ্দীন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের হত্যাকারী এবং এই নৃশংস হত্যাকান্ডের পরিকল্পনাকারীরা সবাই দেশদ্রোহী। এই নরপশুর দল শুধুমাত্র বঙ্গবন্ধুকে খুন করতে পরিকল্পনা করেনি। তারা জাতির জনকের পরিবারকে সমূলে বিনাশ করার ষড়যন্ত্রে এই পরিকল্পিত হত্যাকান্ড চালিয়েছিল। হত্যাকারীরা ধানমন্ডির ৩২ নম্বর সেই বাড়িটির সিঁড়িতে বঙ্গবন্ধুকে দেখামাত্র ব্রাশ ফায়ার করে।

তারপর তার হতভাগ্য লাশটি মাড়িয়ে তারা বাড়ির প্রতিটি রুম তল্লাশি চালিয়ে একে একে শেখ কামাল, শেখ জামাল, সুলতানা কামাল, আবদুর রব সেরনিয়াবতসহ অপরাপর ১৭ জন পরিবার সদস্যকে হত্যা করে। তারা অবোধ ১১ বছরের শিশু শেখ রাসেলকে পর্যন্ত বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করা হয়েছে। কিন্তু একজন নেতাকে সপরিবারে হত্যা করার এমন ঘৃণ্য ষড়যন্ত্র আর দ্বিতীয়টি ঘটেনি। জাতির জনকের অপরাধ তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মদাতা। তার অপরাধ তিনি একটি রাষ্ট্রের ¯^াধীনতার জন্য দেশের সাড়ে সাত কোটি মানুষকে একমন্ত্রে দিক্ষীত করতে পেরেছিলেন। তার অপরাধ তিনি পাকিস্তানিদের শত প্রলোভনেও কখনো জাতির সাথে বেঈমানি করতে পারেননি। আপন রক্তের সাথে মোনাফেকী করতে পারেননি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ২০ আগষ্ট সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার (সিএমএসএস) উদ্যোগে “বেদনার সুরে বঙ্গবন্ধুকে স্মরণ ও শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এড. কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসান হাসনী, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জিয়াউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক অহিদ সিরাজ চৌধুরী ¯^পন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দিদারুল আলম দিদার, ফটিকছড়ি আবদুল্লাহপুরের চেয়ারম্যান ওহিদুল আলম, নারী নেত্রী এড. কামরুন্নাহার, ¯^াধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায়, কায়সারুল আলম, সাইফুদ্দিন মাহমুদ খান, যুবলীগ নেতা সুমন দেবনাথ, আশরাফুল ইসলাম, এড.টিপু শীল জয়দেব, ওমর ফারুক সুমনসহ বরেণ্য সংগীত শিল্পীরা বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়