Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামদেশগ্রামমীরসরাইয়ে পৌর মেয়রসহ গুলিবিদ্ধ ৩

মীরসরাইয়ে পৌর মেয়রসহ গুলিবিদ্ধ ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মীরসরাইয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকনসহ ৩ জন আহত হয়েছেন। উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মেয়রের স্বজনরা জানান, ব্যবসায়িক কারণে আজ সকালে মেয়র রেজাউল করিম খোকন মুহুরী প্রকল্প এলাকায় যান। সেখানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় মেয়র গুলিবিদ্ধ হন।

সেসময় তার সঙ্গে থাকা বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ নেতা অশোক সেন ও ওচমানপুর ইউনিয়ন যুবলীগ নেতা শহীদ খান দুখুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জানতে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন ও পরিদর্শক (তদন্ত) খায়রুল আলমের নম্বরে ফোন দিলেও তারা ধরেননি।

মস্তাননগর হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, মেয়র রেজাউল করিম খোকনের পেটে, কোমড়ে ও কাঁধে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি ২ জনের মধ্যে অশোক সেন ও শহীদ খান দুখুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়