Wednesday, June 24, 2026
spot_img
Homeবিনোদনচিত্রনায়িকা মুনমুনের নতুন সিনেমা ২৮ প্রেক্ষাগৃহে

চিত্রনায়িকা মুনমুনের নতুন সিনেমা ২৮ প্রেক্ষাগৃহে

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিন পর রুপালি পর্দায় ফিরলেন চিত্রনায়িকা মুনমুন। তবে নায়িকা হয়ে নয়, খলনায়িকা হয়ে কামব্যাক করলেন তিনি। ‘রাগী’ শিরোনামের এ সিনেমা শুক্রবার (১৪ অক্টোবর) সারা দেশে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুনমুন বলেন, আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। আশা করি, দর্শক খুব এনজয় করবেন। এ সিনেমার গল্পটাই মূল। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবেন, কাঁদবেন আবার রেগেও যাবেন।

সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান বলেন, দর্শকের উদ্দেশ্যে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।

সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চৌধুরী। সামাজিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও রয়েছেন- শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়