Sunday, June 21, 2026
spot_img
Homeবিনোদনদুর্গাপূজায় বড় পর্দায় পিয়া জান্নাতুল

দুর্গাপূজায় বড় পর্দায় পিয়া জান্নাতুল

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিদ পলাশের ‘রঙবাজার’ ছবিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। বেশ আগেই শেষ হয়েছে শুটিং। এবার জানা গেল, আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাবে। এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি অফিশিয়াল ঘোষণা দিয়েছে মুক্তির ব্যাপারে।

রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি, পূজার আনন্দকে আরো বাড়িয়ে তুলবে আমাদের ছবিটি।’ ছবিতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমি হামিদসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়