Wednesday, June 24, 2026
spot_img
Homeবিনোদনবিপিএলে ঝড় তুলতে আসছেন পাকিস্তান-ভারতের দুই সুন্দরী

বিপিএলে ঝড় তুলতে আসছেন পাকিস্তান-ভারতের দুই সুন্দরী

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টকে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য এ বছর ধারাভাষ্য ও উপস্থাপনা প্যানেলে বেশ কিছু চমক রেখেছে বিসিবি।

এবার বিপিএলের উপস্থাপিকা হিসেবে থাকছেন, পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা জয়নব আব্বাস, ভারতের পরিচিত মুখ রিধিমা পাঠক। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে দুজনের উপস্থিতি নিশ্চিত করেছে। জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্যও দেবেন।

এদিকে ধারাভাষ্য প্যানেলে থাকছেন দেশ-বিদেশের পরিচিত অনেক মুখ। নিশ্চিত হয়েছেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ, আইএল টি–টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন, প্রথমবার বিপিএলে আসছেন পাকিস্তানের আরেক তারকা ওয়াকার ইউনুস।

এ ছাড়া আরও থাকছেন শ্রীলঙ্কার এক সাবেক পেসার, অস্ট্রেলিয়ার জেমি কক্স, এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে আছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১১ জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে।

৩৪ ম্যাচের এবারের বিপিএল শুরু হবে সিলেটে। সিলেট ও চট্টগ্রামে হবে ১২টি করে ম্যাচ, বাকি ১০টি ম্যাচ এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল-হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়