Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে শিবির সভাপতির বাবাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে শিবির সভাপতির বাবাকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ইসলামি ছাত্র শিবিরের সভাপতির পিতা নুরুল ইসলামকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ ডিসেম্বর) ভোরে বডহাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জোট পুকুরিয়া লালীর বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম একই ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার আলী আহমদের পুত্র এবং বড়হাতিয়া ইউনিয়ন শিবির সভাপতি শফিকুল ইসলামের পিতা। পেশায় তিনি একজন সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন নুরুল ইসলাম। ভোরে যাত্রী নিয়ে গাড়ি চলাকালীন অবস্থায় পেছন দিকে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্র শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানতে পারি, আমার আব্বু এক্সিডেন্ট করছে। পরে মনু ফকির হাট থেকে আব্বুকে দ্রুত উপজেলা সদরে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার নিশ্চিত করেন, আমার আব্বুর পেছন দিয়ে পিটে গুলি করে হত্যা করা হয়েছে। আমার আব্বুর হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবিও জানান তিনি।’

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজিচালক নুরুল ইসলামের ঘটনাটির তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়