Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন বছরে দেশে ফিরছেন মোনালিসা

নতুন বছরে দেশে ফিরছেন মোনালিসা

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশটিতে তিনি চাকরি করে জীবিকা নির্বাহ করেন। মাঝে মধ্যে স্থানীয়ভাবে নির্মিত কিছু নাটক ও অনুষ্ঠানে অংশ নেন। তবে দেশে এলে টিভি নাটকেও সময় দেন।

সর্বশেষ করোনা প্রকোপের আগে দেশে এসেছিলেন মোনালিসা। দীর্ঘদিন পর আবারো আসছেন তিনি। নতুন বছরের শুরুতেই দেশে আসার কথা জানিয়েছেন এ মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে আমেরিকা থেকে মোনালিসা বলেন, দেশ ও দেশের মানুষকে খুব মিস করি। কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু আমেরিকার ব্যস্ততা হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি। এসেই নতুন নতুন নাটকে কাজ করব। এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে গেলেই কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এদিকে আজ এ মডেল অভিনেত্রীর জন্মদিন। দিনটি তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন। মোনালিসা সর্বশেষ হিমেল আশরাফের পরিচালনায় তাহসানের বিপরীতে আমেরিকাতেই একটি নাটকে অভিনয় করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়