Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তে১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলার চুক্তিপত্র সম্পন্ন

১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলার চুক্তিপত্র সম্পন্ন

প্রাইম ভিশন ডেস্ক »

১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলা-২০২২ আগামী ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র
জি.ই.সি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলায় দেশী ও বিদেশী স্বনামধন্য ফার্নিচার কোম্পানি
গুলো তাদের নিজেদের পণ্য উপস্থাপন করবে।

মেলা সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য নগরীর স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্ট’স ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাথে ১২ অক্টোবর ২০২২ এ নগরীর দি প্যাভিলিয়ন রেস্টুরেন্টে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিপত্রে ফার্নিচার শিল্প মালিক সমিতির পক্ষে স্বাক্ষর করেন, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ
এ.এস.এম নুরউদ্দিন, ও ১২তম চট্টগ্রাম ফার্নিচার মেলা এর আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজম খাঁন।

চিটাগাং ইভেন্টসের পক্ষে স্বাক্ষর করেন চিটাগাং ইভেন্ট’স এর চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন ও
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আয়েশা বেগম । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার
শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আল ইকবাল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আই.এম ইফতেখার, সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক
সৈয়দুর রহমান আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিনুল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাহেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন-সহ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. জোবাইর হোছাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, অর্থ ও গবেষণা সম্পাদক মো. শাহ আলম, উপদেষ্টা ছিদ্দিক আহমদ, সদস্য-মো. বেলাল উদ্দীন, সুকুমার দেবনাথ, মো. ওমর ফারুক, মো. মুজিবুর রহমান চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার সমিতি। চিটাগাং ইভেন্টসের পক্ষে

উপস্থিত ছিলেন সি.ই.ও মো. মনজুরুল ইসলাম রায়হান, এক্সিকিউটিভ মো. রাসেল, মো. মেহেদী হাছান, মো.
ওমর ফারুক ও অন্যান্যরা।

উক্ত মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিষ্ঠান গুলোকে মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়