Thursday, June 25, 2026
spot_img
Homeচট্টগ্রাম`ত্বরিকত চর্চায় ইনসাফ ও উপযুক্ত ভাবগাম্ভীর্য নিশ্চিত করতে হবে'

`ত্বরিকত চর্চায় ইনসাফ ও উপযুক্ত ভাবগাম্ভীর্য নিশ্চিত করতে হবে’

প্রাইম ভিশন ডেস্ক »

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার সবকিছু ‘আলেম বিল্লাহ্ ওয়া বিআমরিল্লাহ্’ দ্বারা স্বীকৃত। এ ত্বরিকার দৃষ্টিভঙ্গি ‘আদিল’ বিধায় এ ত্বরিকার চর্চাকারীদেরকে সবক্ষেত্রে ইনসাফ করতে হবে। ত্বরিকত চর্চায় উপযুক্ত ভাবগাম্ভীর্য নিশ্চিত করতে হবে, সবার উপর ইনসাফ করতে হবে। কোথাও বাড়াবাড়ি-সীমালঙ্ঘন করে ফেললে নিজ দোষ ধ্যান করে সেটা সংশোধন করে নিতে হবে। বেলায়তে মোত্লাকা কিতাবকে ঘনিষ্ঠভাবে বুঝে গাউসুল আযম মাইজভাণ্ডারীর বিশ্বজনীন এ দৃষ্টিভঙ্গি বুঝে নিতে হবে এবং তা বিশ্বজনীনভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।”

১১ অক্টোবর মংগলবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র বিশ^অলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৪তম উরস্ শরিফ মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র উরস উপলক্ষে গাউসিয়া হক মন্জিল আয়োজিত কেন্দ্রিয় আলোচনা ও মিলাদ মাহফিলে আয়োজিত সাজ্জাদানশীন শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী তাঁর বক্তব্যে এ কথা বলেন।

বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন যথাক্রমে ‘কোরআন হাদিসের আলোকে এবং সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে তাওহীদে আদইয়ান’ বিষয়ে মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দীন, ‘বেলায়তই নবুয়তের প্রাণ’ বিষয়ে মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বিষয়ে রাউজান বায়তুন্ নূর জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন মাইজভাণ্ডারী, ‘নারী সুফিদের জীবন কথা ঃ প্রেক্ষিত উম্মুল আশেকিন মা মুনাওয়ারা বেগম (রহ.)’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা’র প্রধান হাফেজ মোহাম্মদ আবুল কালাম, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক মদিনা সনদের প্রয়োগ প্রসঙ্গ’ বিষয়ে চরণদ্বীপ দরবার শরিফের শাহজাদা মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী চরণদ্বীপি, ‘আলেম বিল্লাহ্ ওয়া বে আমরিল্লাহ্র পরিচয়’ বিষয়ে চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্ এবং ‘বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর শানে আযমত’ বিষয়ে গোমদন্ডী দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।

উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিবসে ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া ’র মহান খলিফাগণের পবিত্র আওলাদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে আরম্ভ হয়। ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে ০৩ অক্টোবর সোমবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ০৪ অক্টোবর মঙ্গলবার: বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব ‘বঙ্গবন্ধু হল’ এ “একুশ শতকে মুসলিম উম্মাহ্র চ্যালেঞ্জ সমূহ: সমাধান কোন পথে?” শীর্ষক সেমিনার, ০৫ অক্টোবর বুধবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা, ০৬ অক্টোবর বৃহস্পতিবার: ফটিকছড়ি উপজেলার ৬০টি রেজিস্টার্ড এতিমখানার ২৭৩৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ, ০৭ অক্টোবর শুক্রবার: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি সমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বাদ জুম’আ কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, ০৯ অক্টোবর রবিবার: পবিত্র ঈদÑই মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ১১ অক্টোবর মঙ্গলবার: ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর বুধবার: ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শানÑই আহমদিয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মাধ্যমে উরস শরিফ কার্যক্রমের মাধ্যমে সমাপ্ত হয়।
সভাপতি তাঁর বক্তব্যে সফলভাবে উরস শরিফ সম্পন্ন করতে সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক, জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা প্রশাসন, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী থানা প্রশাসন, সকলের আন্তরিক প্রচেষ্টার জন্যে ধন্যবাদ জানান। মিলাদ পরিচালনা করেন রওজা-ই-শাহানশাহ্ মাইজভাণ্ডারীর সাবেক খাদেম মাওলানা এস এম এম সেলিম উল্লাহ্। আখেরি মোনাজাতে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী দেশ-জাতি ও বিশ^বাসীর কল্যাণ কামনা করেন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত কামনা করেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়