Thursday, June 25, 2026
spot_img
Homeখেলাধুলা"বঙ্গবন্ধু আইআইইউসি- জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধন"

“বঙ্গবন্ধু আইআইইউসি- জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধন”

প্রাইম ভিশন ডেস্ক »

আজ বুধবার ১২ অক্টোবর, ২০২২ সকাল ১১টায় আইআইইউসির কুমিরাস্থ ক্যাম্পাসে বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধন হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

বেলুন উড়ানোর মাধ্যমে, বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর শুভ সূচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি খেলাধুলায় উৎকর্ষতা অর্জনের জন্য আহ্বান জানাচ্ছি। এতে তোমাদের মানসিক বিকাশের পাশাপাশি, শারীরিক ভাবে ফিটনেস আসবে।”

তিনি ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, “শারীরিক সুস্থথার জন্য শারীরিক চর্চা অনুশীলন সহ নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতাম।“

আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির  উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, এক্সামিনিশন কন্ট্রোলার প্রফেসর ড. এম. গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসি’র রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার।

এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কো-কনভেনর যাহেদুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জি এস সি গ্লোবাল সলিউশন এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আকতার হোসাইন, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহী, প্রক্টর ড. নেজামুল হক, পরিচালক ও বহদ্দারহাট অফিস কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ডিরেক্টর (ইন চার্জ) ও টুর্নামেন্ট কমিটির সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান, স্পোর্টস ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুস সেলিম এবং বিভিন্ন ফ্যাকাল্টির এর ডীন, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, শিক্ষক – কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

খেলায় ধারাভাষ্য দেন এডমিনিস্ট্রেটিভ এসিস্ট্যান্ট মোঃ সেলিম উদ্দিন ও এডমিনিস্ট্রেটিভ অফিসার শফিকুল আজম। খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারি সমিতির সম্মানিত রেফারীবৃন্দ।

এ টুর্নামেন্টে ১৪ টি বিভাগের ১৪ টি টিম নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়