Homeএই মুহুর্তে‘ব্যর্থ’ শান্তর প্রশংসায় নান্নু

‘ব্যর্থ’ শান্তর প্রশংসায় নান্নু

প্রাইম ভিশন ডেস্ক »

অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়লে তার ব্যাটিং পজিশনে খেলার সুযোগ পান নাজমুল হাসান শান্ত। একটা সময় শান্তকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়কও ভাবা হচ্ছিল।

কিন্তু তাকে ঘিরে সব প্রত্যাশাই এখন মাটি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে এমন সব সুযোগ পেয়ে প্রত্যাশার ছিঁটেফোটাও পূরণ করতে পারেননি এ ব্যাটার।

এদিকে আন্তর্জাতিকে না পারলেও ঘরোয়া লিগ ও বিপিএলে ভালোই ব্যাট চালান শান্ত। সেই পারফরম্যান্স দেখিয়ে ফের আন্তর্জাতিকের টিকিট নিশ্চিত করেন শান্ত।

কিন্তু এবারও ব্যর্থতার একই গল্পের পুনরাবৃত্তি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তার সংগ্রহ ২৯ বলে ৩৩, ১২ বলে ১১ আর ১৫ বলে ১২ রান।

এরপরও শান্তর প্রতিভা নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। ব্যর্থ শান্তর পাশেই দাঁড়ালেন বিসিবির প্রধান নির্বাচক।

জানালেন, সমালোচনা না করে শান্তকে সাহস যোগাতে।

গণমাধ্যমের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক বলেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।’

শান্তর প্রশংসায় নান্নু বললেন, ‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে। ’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়