Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেএকই ফ্রেমে বিশ্বকাপের ১৬ অধিনায়ক

একই ফ্রেমে বিশ্বকাপের ১৬ অধিনায়ক

প্রাইম ভিশন ডেস্ক »

আগামীকাল রবিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে দেখা হয়ে গেল ১৬ অধিনায়কের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

অনুষ্ঠানে এক চমকপ্রদ তথ্যই দিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলের কেউই অস্ট্রেলিয়ায় কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। এমনকি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবেরও নেই সেই অভিজ্ঞতা। সাকিব বলেন, ‘আমি মনে করি, দুর্দান্ত একটা দল পেয়েছি। বেশিরভাগ খেলোয়াড়ই নতুন, তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমিসহ দলের সবাই প্রথমবারের মতো অস্টেলিয়ায় টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। ’

দলের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে ছিলাম। দুটি ভালো দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি। তাই আমরা জানি, আমাদের কী করতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের ভালো খেলতে হবে। ’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়