Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেযুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া

যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান নিয়ে বড় ধরনের মহড়া শুরু করেছে। আগামী শুক্রবার পর্যন্ত এ মহড়া চলবে।

উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে, তখন দুই দেশ এ মহড়া শুরু করল। খবর রয়টার্সের।

যৌথ এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিজিল্যান্ট স্টর্ম’। উত্তর কোরিয়া আরেকটি পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে এমন আশঙ্কার মধ্যে এ মহড়া চালাচ্ছে দুই দেশ।

এতে যুক্ত থাকছে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৪০টি যুদ্ধবিমান। এর মধ্যে আছে মার্কিন নির্মিত এফ-৩৫এ স্টিলথ যুদ্ধবিমান, এফ-১৫কে এবং কেএফ-১৬ যুদ্ধবিমান।

অন্যদিকে আমেরিকা পাঠিয়েছে প্রায় ১০০ যুদ্ধবিমান। এর মধ্যে আছে এফ-৩৫বি যুদ্ধবিমান। বিপুলসংখ্যক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, ট্যাংকার বিমান, বহু উঁচুতে চলমান যুদ্ধবিমান ইউ-২।

এর সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিমান। তাদের মোতায়েন করার কথা কেসি-৩০এ ট্যাংকার ট্রান্সপোর্ট।

মার্কিন বিমানবাহিনীর মতে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা মহড়ার মধ্যে প্রায় ১৬০০ অভিযান চালাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার উসকানির জবাবে দুই দেশ অপারেশন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে।

সর্বশেষ এমন মহড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। তখন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘ভিজিল্যান্ট এইস’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়