Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেফতেয়াবাদে মন্দির বাঁচাতে ২৫ সংগঠনের মানববন্ধন

ফতেয়াবাদে মন্দির বাঁচাতে ২৫ সংগঠনের মানববন্ধন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী শ্রীশ্রী মগধেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ড চিহ্নিত সন্ত্রাসী কতৃক বাধাগ্রস্ত করার প্রতিবাদে এলাকার ২৫টি সংগঠন ও হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মন্দির সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন মন্দিরের সেবায়েত যিশু বনিক। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ চৌধুরী, অজয় পাল, অনাথ বন্ধু ধর, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, অনুপ ঘোষ টিটু,মো. ইছহাক, অঞ্জন দাশগুপ্ত, অধ্যাপক বিকাশ নন্দী, সৌমেন চৌধুরী, কৃষ্ণ বনিক,নয়ন পালিত,এড. উৎপল রাহা, রতন চক্রবর্তী, লিটন দাশ, কাজল দে, বিশ্বনাথ দাশ,লিটন ধর, উজ্জ্বল নাথসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা শতবর্ষী শ্রীশ্রী মগধেশ্বরী কালীমাতার মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাপ্রধানকারী কুচক্রী সন্ত্রাসীদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা এ ব্যাপারে প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবী জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানু দাশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়