Homeএই মুহুর্তেনিবন্ধন পেতে যাচ্ছে নাজমুল হুদার তৃণমূল বিএনপি

নিবন্ধন পেতে যাচ্ছে নাজমুল হুদার তৃণমূল বিএনপি

প্রাইম ভিশন ডেস্ক »

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে নাজমুল হুদার দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বাধা কেটে গেল।

আদালতে ব্যারিস্টার নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। ইসির পক্ষে ছিলেন মোহাম্মদ ইয়াছিন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ইসির আইনজীবী।

শুনানির সময় আপিল বিভাগ বলেন, ৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি কোনো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বারবার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে।

আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলে, কেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায় না ইসি। নতুন দলের নিবন্ধন দিতে সমস্যা কোথায়? এ সময় ইসি জানায়, অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানে না শর্তও।

পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন। বহাল রাখেন হাইকোর্টের আদেশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নাজমুল হুদা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়