বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকুয়াশা বাড়াচ্ছে শীতের দাপট

কুয়াশা বাড়াচ্ছে শীতের দাপট

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

ওমর ফারুক বলেন, ‘আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমে যাবে। তবে রাতের কুয়াশা থাকবে। মূলত আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ বা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। জেলাগুলো ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও বরিশাল।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তীব্র শীতে বেশি দুরবস্থায় পড়েছেন রাস্তার ভাসমান মানুষ এবং হতদরিদ্ররা। অনেককে ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়