বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeখেলাধুলাসানিয়া মির্জার নতুন ঘোষণা

সানিয়া মির্জার নতুন ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

অবসরের ঘোষণা আগেও একবার দিয়েছিলেন সানিয়া মির্জা। তবে নেওয়া হয়নি। এবার নিশ্চিত করলেন, কবে বিদায় জানাচ্ছেন। ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে টেনিসকে বিদায় জানাবেন।

গত বছর ইউএস ওপেন খেলে বিদায় নেবেন বলে জানিয়েছিলেন ছ’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতায় খেলতে না পারায় তার অবসরের সিদ্ধান্ত পিছিয়ে যায়।

সানিয়া বলেন, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতি দিন আর অত ধকল নিতে পারছি না।’

এদিকে স্বামী শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ নিয়ে অনেক গুঞ্জন চলছে। দু’জনে নাকি একসঙ্গে থাকেন না। শোয়েবের সঙ্গে অন্য এক নারীর সম্পর্কের কারণেই নাকি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। যদিও এই বিষয়ে অবশ্য শোয়েব বা সানিয়া মুখ খোলেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়