Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে ১ লাখ জরিমানা

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে ১ লাখ জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক

হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ দণ্ড আরোপ করেন। এর আগে গতকাল পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে আসেন ইউএনও শাহিদুল আলম। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়।
পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে হাসানুজ্জামান নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা দণ্ড আরোপ করেন।
পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন, হাটহাজারী এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়