Homeএই মুহুর্তেকৃষি জমি ভরাট ও মহাসড়ক দখলে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

কৃষি জমি ভরাট ও মহাসড়ক দখলে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর মেখল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফের কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করায় মো. নাজিম উদ্দিনকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

উল্লেখ্য, ইতিপূর্বে একই স্থানে মাটি ভরাটের কাজ বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। অথচ নিষেধ অমান্য করে পুনরায় জমি ভরাট ও রাঙ্গামাটি মহাসড়কের মূল অংশের ৩/৪ ফিট পর্যন্ত দখল করে রেখেছে একটি চক্র।

আজ (২০ জানুয়ারি) সকাল ১১টায় অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসনের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সরেজমিন উপস্থিত হয়ে দেখা যায় কৃষি জমি ভরাটের পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে মাটি দিয়ে রাঙ্গামাটি মহাসড়কের বেশ কিছু অংশ দখল করে রাখা হয়েছে। এরূপ প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন ২০১৮ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ অভিযুক্তকে তাৎক্ষণিক নগদ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিক্রম চন্দ্র ভূইয়া ও থানার ফোর্স, মেখল ১ নম্বর ওয়ার্ড মেম্বার রাশেদুল আলম ও ৩ নং ওয়ার্ড মেম্বার মানুনুর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, ‘কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। সে মোতাবেক হাটহাজারীতে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজকের অভিযানটিও তার অংশ। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়