Homeএই মুহুর্তেকর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ জেলা প্রশাসনের

কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ জেলা প্রশাসনের

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুন ভাবে স্থাপনা করছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের  ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করে।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের  ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদেরকে সতর্ক করে বলে নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ নদীর পাড় পাবলিক ট্রাষ্ট সম্পত্তি বা জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক অবৈধ উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়