Homeএই মুহুর্তে‘নিরাপদ’ ক্লিনিকের অনিরাপদ কাজ, অভিযানে জেলা প্রশাসন

‘নিরাপদ’ ক্লিনিকের অনিরাপদ কাজ, অভিযানে জেলা প্রশাসন

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের বাকলিয়ার বউবাজারের সুবর্ণ আবাসিক এলাকায় ‘নিরাপদ প্রসব সেন্টার’ নামের একটি ক্লিনিকের পরিচালক শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ডাক্তারের উপস্থিতি ছাড়াই রোগীকে অপারেশন ও নরমাল ডেলিভারি করানোর অপরাধে ধাত্রী ফাহিমা শাহাদাতকে আটক করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, অভিযানে স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় ক্লিনিকটির পরিচালক শাহাদাত হোসেনকে মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতীক দত্ত আরও বলেন, ফাহিমা নিজে সিজারিয়ান অস্ত্রোপচার এবং প্রসব করতেন। ক্লিনিকটির কোনো অনুমোদন ছিল না। ১৩ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করাতে গিয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক প্রসূতি মারা যান এখানে। কোনোরকম অভিজ্ঞতা এবং চিকিৎসকের উপস্থিতি ছাড়া প্রসব করাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমরা শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছি। চট্টগ্রামের কোনো জায়গায় এ রকম অবৈধ হাসপাতাল গড়ে উঠতে দেওয়া হবে না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়