Homeএই মুহুর্তেসুষ্ঠু নির্বাচন করতে ডি‌সিদের তৈ‌রি থাকার নির্দেশ

সুষ্ঠু নির্বাচন করতে ডি‌সিদের তৈ‌রি থাকার নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

ডিসিদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা তৈরি থাকুন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসী চাচ্ছে। সারাবিশ্ব সেভাবেই তাকিয়ে আছে। সেজন্য আপনাদের ভূমিকাই প্রাধান্য পাবে, মুখ্য হবে। জা‌তিকে যেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে মন্ত্রী এ নির্দেশনা দেন।

পরে আসাদুজ্জামান খান সাংবা‌দিকদের বলেন, ‘ডি‌সিদের বলেছি আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতায় তারা প‌রিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন সেটি তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে মোকা‌বিলা করতে পারবে। নির্বাচনের সময় বস্তুত আমাদের করণীয় থাকবে না, মন্ত্রণালয়গুলো সেসময় রু‌টিন ওয়ার্ক করবে। মূল দা‌য়িত্বে থাকবে নির্বাচন ক‌মিশন। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্টগার্ড, আনসার সবাই নির্বাচন ক‌মিশনের অধীনে থাকবে।’

জাতীয় নির্বাচনে ডিসিদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ডিসিদের বলে‌ছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসী চাচ্ছে। সারাবিশ্ব সেভাবেই তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের ভূ‌মিকাই প্রাধান্য পাবে, মুখ্য হবে। সেজন্য আপনারা নিজেরা তৈ‌রি থাকুন, জা‌তিকে যেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পা‌রি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়