Homeএই মুহুর্তেডলার সংকটে নাজেহাল পাকিস্তান

ডলার সংকটে নাজেহাল পাকিস্তান

প্রাইম ভিশন ডেস্ক »

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতির জেরে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থার মধ্যে এবার ইসলামাবাদে রেকর্ড পতন হলো পাকিস্তানি মুদ্রার। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ডলার প্রতি পাকিস্তানি মুদ্রায় মান ২৫৫-এ পৌঁছেছে।

খবরে বলা হয়েছে, সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দেশটি এই সংস্থা থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে মরিয়া। আর তাই আইএমএফের কথাতেই বুধবার থেকে বিনিময় হারে সরকারি নিয়ন্ত্রণ তুলে নিতে শুরু করেছে পাকিস্তান। আর তার ফলেই নামতে শুরু করে দেশটির মুদ্রার মান।

এদিকে চরম মুদ্রাস্ফীতিতে দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। রান্নার গ্যাস থেকে শুরু করে ভোজ্য তেলের দামে সাধারণ মানুষের বেহাল দশা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়