Homeএই মুহুর্তেস্বর্ণের দাম কমেছে

স্বর্ণের দাম কমেছে

প্রাইম ভিশন ডেস্ক »

টাকা কয়েকদফা দর বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে সব ধরনের স্বর্ণের দাম। এ দাম আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭ হাজার ৯১০ টাকা; শনিবার পর্যন্ত যা ছিল ৮ হাজার ১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৫৫০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৪৭০ টাকা। নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৩৯০ টাকা।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়