Homeএই মুহুর্তেমেডিক্যালের চার শিক্ষার্থী পেটালো ছাত্রলীগ, দুজন আইসিইউতে

মেডিক্যালের চার শিক্ষার্থী পেটালো ছাত্রলীগ, দুজন আইসিইউতে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্রাবাসে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।  চারজনের মধ্যে বর্তমানে দুজন চমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাতে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বুধবার রাত ৩টার দিকে ছাত্রাবাস থেকে তাদের ডেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

মারধরের শিকার চার শিক্ষার্থী হলেন—জাহিদ হোসেন ওয়াকিল, সাকিব হোসেন, এমএ রায়হান এবং মোবাশ্বের হোসেন শুভ্র। তারা চারজনই চমেকের ৬২ ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে জাহিদ ও সাকিব চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বাকি দুই ছাত্রকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ সরাসরি অভিযোগ করেনি।

এ বিষয়ে জানতে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়