Homeএই মুহুর্তেষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার

প্রাইম ভিশন ডেস্ক »

আলোচনা তৈরি হওয়ার কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের পাঠদান বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই দুটি বই নতুন করে তৈরি করে দেয়া হবে।

শুক্রবার দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে বই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। এ দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ‘অনুশীলনী পাঠ’ নামে বইয়ের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনী শিগগির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে।’

বই নিয়ে মিথ্যাচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘ধর্ম একটা পবিত্র জিনিস, এটা নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যারা এই মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন। বইয়ে ইসলামবিরোধী কিছু নেই। পাঠ্যবইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে—এটা না থাকলে ভালো হতো; আমরা বলছি ঠিক আছে, নতুন বই আমরা আবার তৈরি করে দেব।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়