প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে মো. রুবেল (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রোপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল চট্টগ্রামের পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৩৫), মোস্তাকিম (২৩) ও মোহাম্মদ আরিফকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার। জব্দ করা হয়েছে।


