Homeএই মুহুর্তেবিস্ফোরকের আলামত পায়নি বোমা বিশেষজ্ঞ দল

বিস্ফোরকের আলামত পায়নি বোমা বিশেষজ্ঞ দল

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণের পর রোববার (৫ মার্চ) ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। পরে বিস্ফোরণের কারণ খুঁজতে ভবনটিতে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তদন্ত চালান।

পরে বিকেল ৫টার দিকে বিস্ফোরিত ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত টিমের নেতৃত্ব দেওয়া মেজর কায়সার বারি তুষার জানান, বিস্ফোরিত ভবনে কোনো ধরনের বারুদ, বিস্ফোরক আলামত বা আইইডি পাওয়া যায়নি।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো কেমিক্যাল পাওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করার জন্য তারা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছিলেন। কিন্তু এমন কিছু পাওয়া যায়নি।

এ সময় বিষয়টিতে আরও বিস্তারিত জানার জন্য অধিকতর তদন্তের প্রয়োজন বলেও মত দেন তিনি।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের ওই ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে লাগানো মোটা গ্লাস ছাড়াও ইটের দেয়াল ভেঙে ধসে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়া ছাড়াও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়