Homeএই মুহুর্তেতিন পরিবারকে পাকা ঘর দিলেন সাবেক মেয়র মনজুর আলম

তিন পরিবারকে পাকা ঘর দিলেন সাবেক মেয়র মনজুর আলম

প্রাইম ভিশন ডেস্ক »

মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম. মনজুর আলম রোববার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদস্থ মনছুরাবাদ নিবাসী মরহুম নজির আহমদ এর গৃহহীন ৩ টি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে হস্তান্তর করেন।

সাবেক মেয়র এম. মনজুর আলমের পৈত্রিক স্মৃতি রক্ষার্থে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলো। ০২১৮ শতাংশ ভিটি জমির ওপর ১ ইউনিটের ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ৩২ লক্ষ টাকা ব্যয় করা হয়।

প্রতিটি পরিবারের জন্য ২টি বেড রুম সহ কিচেন, ড্রইং রুম ও বার্থ রুম রয়েছে। উপকার ভোগী ৩ টি পরিবার হলেন মরহুম নজীর আহম্মদ এর পুত্র মো: ইউসুফ, মো. আবদুল মালেক ও কন্যা মোছাম্মৎ শিরীন আকতার। সাবেক মেয়র নজির ভিলা নামে এই ভবনটি ফলক উম্মোচন, দলিল ও চাবি হস্তান্তর এবং মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন কালে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের অনুসরণে আমরা গৃহহীনদের মৌলিক অধিকারের অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন করেছি। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে বহু গৃহহীনকে গৃহ নির্মাণ করে আশ্রয় দেয়া হয়েছে। আমরা আশা করি সমাজের সকল বিত্তশালীগন বঙ্গবন্ধুর স্বপ্ন ও জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম অনুসরন করলে গৃহহীন ও অস¦চ্ছল মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, নিকট আত্নীয় স্বজন গৃহহীন থাকলে তাদের জন্য গৃহ করে দেয়া ইমানি দায়িত্বের আওতায় পরে। আমাদের সকল সেবা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নিবেদিত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদি, সাগির আহম্মদ ও বাদশা আলম সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আবদুল জলিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাসেদুল আলম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়