Homeএই মুহুর্তেদালালদের দৌরাত্ম্য বন্ধে ডিসির উদ্যোগে মাঠ পর্যায়ে চেক বিতরণ

দালালদের দৌরাত্ম্য বন্ধে ডিসির উদ্যোগে মাঠ পর্যায়ে চেক বিতরণ

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি অধিগ্রহণের চেক বিতরণে এলএ শাখার দালালদের দৌরাত্মের অভিযোগ দীর্ঘদিনের। তাই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে মাঠ পর্যায়ে গিয়ে চেক হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নির্দেশনা অনুযায়ী সোমবার (৬ মার্চ) আনোয়ারা উপজেলায় মাঠ পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কর্তৃক চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ বিতরণ করার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) জানান,  এখন হতে মাঠ পর্যায়ে চেক বিতরণ কার্যকক্রম অব্যাহত থাকবে। আজকে প্রায় ২৫ জনের মধ্যে প্রায় ৮০ লক্ষ টাকার চেক বিতরণের উদ্যোগ নেয়া হয়। উপস্থিত লোকজন তাদের অর্থ নিজ ঘরের পাশে নিজ হাতে গ্রহণ করেছেন।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফরুজ্জামান বলেন, এলএ শাখার মাধ্যমে চেক বিতরণের কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি ও প্রতারণারোধে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরেজমিন তার নিজ জায়গায় ক্ষতিপূরণের চেক বিতরণ করছে। দালালদের দৌরাত্ম্য কমাতে কাজ করে যাচ্ছি। এর সুফল জনগণ পাবে বলে আশা করি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়