Homeএই মুহুর্তেহাটহাজারীর বুড়িশ্চর কৃষ্ণখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারীর বুড়িশ্চর কৃষ্ণখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের গোলাপের দোকান এলাকায় কৃষ্ণখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে ৮ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষ্ণখালীর কিনারে অবৈধভাবে গড়ে উঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভেঙ্গে নেয়ার শর্তে বেশ কয়েকজনকে ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত সময় দেয়া হয়েছে।

অভিযানে অংশগ্রহণ করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম ও অন্যান্য। অভিযানে সহযোগিতা করেন এএসআই সুমন হোসেনসহ মদুনাঘাট পুলিশ ফাড়ির একটি দল।

এলাকার বেশ কয়েকজন কৃষক জেলা প্রশাসক স্যারের কাছে কৃষি সেচের জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণখালী দখল উচ্ছেদের আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে কৃষ্ণখালী খনন কার্যক্রম পরিচালনা করা যাবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যা হ্রাস পাবে ও অনাবাদি জমি আবাদের আসবে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়