প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত মো. মানিককে হাটহাজারী থেকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে মো. হাসান মিয়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত পয়েন্ট থেকে জব্দকৃত০৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ। অভিযানটি ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


