Homeএই মুহুর্তেজঙ্গি নেতা এরশাদ হোসেনের ২০ বছরের জেল

জঙ্গি নেতা এরশাদ হোসেনের ২০ বছরের জেল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকা থেকে প্রায় আট বছর আগে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা এরশাদ হোসেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা বিচারক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এরশাদ হোসেন প্রকাশ মামুন দিনাজপুর জেলার সরকার পাড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধনার বুলবুল আহমেদ প্রকাশ ফুয়াদ, ঝিনাইদহ জেলার মো. সুজন ও চট্টগ্রামের কর্ণফুলী থানার মাহাবুবুর রহমান খোকন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় বিচারক শরীফুল আলম ভঁঞা বলেন, ‘অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়। বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিস্ফোরক আইনের ৪ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সাজা দেওয়া হলো। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই অব্যাহতি দেওয়া হলো।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়