Homeএই মুহুর্তেঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনলেন ফেরদৌস

ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনলেন ফেরদৌস

প্রাইম ভিশন ডেস্ক »

সদ্য প্রয়াত নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের (ঢাকা-১৭) শূন্য আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস।

সোমবার (৫ জুন) ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই নায়ক। ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন তিনি।

এতদিন রাজনৈতিক ব্যানারে কাজ করে এলেও এবার এই নায়ক সরাসরি যুক্ত হতে যাচ্ছেন রাজনীতিতে।

দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ফেরদৌস দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়