Homeএই মুহুর্তেচবি শিক্ষার্থীদের ২৩ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ

চবি শিক্ষার্থীদের ২৩ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

সংস্কার ও উন্নয়ন কাজের সুবিধার্থে আগামী ২৩ জুনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যনে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আগামী ২৩ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ জুনের পূর্বে সব শিক্ষার্থীকে হল ত্যাগের জন্য অনুরোধ জানানো হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়