Homeএই মুহুর্তেচট্টগ্রামে চালু হলো ফুল ডে ট্যুর, প্রথমদিনে দারুণ সাড়া

চট্টগ্রামে চালু হলো ফুল ডে ট্যুর, প্রথমদিনে দারুণ সাড়া

প্রাইম ভিশন ডেস্ক »

সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দময় করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর সার্ভিস চালু হয়েছে। এই ট্যুর সার্ভিসের মাধ্যমে পর্যটকগণ সীতাকুণ্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত , মহামায়া লেক এবং ডিসি পার্ক ভ্রমণ করেছেন।

শনিবার (১ জুলাই) থেকে ৪ মাইক্রোবাস নিয়ে ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মাত্র ৮৫০ টাকার ফুল ডে ট্যুর প্যাকেজের মাধ্যমে এখন থেকে ভ্রমণপিপাসুগণ সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামের ৪টি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। সার্ভিসটি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার চালু থাকবে।

সার্ভিসের মাইক্রো-বাসগুলো চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট সন্নিকটস্থ মোটেল সৈকতের সামনে থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মোটেল সৈকতের সামনে ফিরে আসবে। প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের স্ন্যাকস, দুপুরের খাবার, সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরো বাড়ানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়