প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের প্রধান নির্বাচক হিসাবে অজিত আগারকারকে নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ৪ জুলাই রাতে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিসিসিআই।
গত ফেব্রুয়ারিতে বিসিসিআইয়ের নির্বাচকদের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেন চেতন শর্মা। অবশ্য চাপের মুখে পড়েই দায়িত্ব ছাড়তে হয় তাকে। একটি টেলিভিশন চ্যানেলের আন্ডারকাভার স্টিং অপারেশনে ধরা পড়ে যান তিনি।
সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের অভ্যন্তরীণ অনেক কথা বিকৃতভাবে প্রকাশ করতে দেখা যায় তাকে। এমনকি বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নিয়েও অনেক ধরনের মন্তব্য করতে দেখা যায় তাকে।
চেতন দায়িত্ব ছাড়ার পর এতদিন খালিই পড়ে ছিল এই পদটি। এবার সেটির জন্য আবেদন করেন ভারতের সাবেক পেসার আগারকার। গত ৩ জুলাই আগারকারের সাক্ষাৎকার নেন তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি। তারপরই তাকে নিয়োগ দেয়া হয়।


