Homeএই মুহুর্তেমেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

প্রাইম ভিশন ডেস্ক »

৮ জুলাই থেকে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের সময় রাতের বেলায় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। রাত ৮টার পরিবর্তে সর্বশেষ ট্রেন চলবে ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

নতুন সময়সূচির এ সুবিধা অবশ্য সবাই পাবে না। প্রাথমিকভাবে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। মঙ্গলবার (৪ জুলাই) ডিএমটিসিএল ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করবে। এ দুটি ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। সাপ্তাহিক ছুটি থাকছে শুক্রবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়