Homeএই মুহুর্তেচকরিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ ছেলের পর মারা গেলেন বাবাও

চকরিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ ছেলের পর মারা গেলেন বাবাও

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই ছেলের মৃত্যুর ঘণ্টা চারেক পর চলে গেলেন তাদের বাবাও। বুধবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান।

এর আগে একই ঘটনায় রাত ১১টার দিকে অচেতন অবস্থায় আনোয়ারের দুই ছেলে শহিদুল ও শাহাদাতকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলছেন, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এ ঘটনা ঘটেছে।

দুই ভাই ও বাবার মৃত্যুর বিষয়টি আনোয়ারের মেজ ছেলে মৌলভি মঞ্জুর আলমও নিশ্চিত করেছেন।  তিনি জানান, কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দরকাটায় তাদের বসতভিটাও তলিয়ে যায়।

গতকাল বসতভিটা থেকে পানি নেমে যাওয়ায় রাত ১০টার দিকে আনোয়ারের দুই ছেলে শহিদুল ও শাহাদাত সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। একপর্যায়ে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের বাবা আনোয়ার হোসেন ট্যাংকে নামেন। এক সময় তারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই ভাই শহিদুল ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় বাবা আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে গভীর ঘুমে চলে গেলেন তিনিও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়