সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেতিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

তিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী তিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ২১ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ২০, চাঁদপুরে ১১, ভোলায় ৮, পটুয়াখালীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ রবিবার (২০ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উত্তর উড়িশ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজ্যস্থান, মধ্যপ্রদেশ, উড়িশ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ, ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়