প্রাইম ভিশন ডেস্ক »
অনিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতি ভালো চলছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এসব কথা বলেন।
দেশে সবকিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি নিয়ে কী বলবেন- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্ব নেই তখন মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ ছিল। সেখান থেকে কমেছে। এই দুরবস্থার মধ্যেও মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ।’
তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম তো বাড়ছে? কারণ যুদ্ধ যেটা শুরু হয়েছে সেটা কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার মধ্যে কতদিন আপনি অর্থনীতির হিসাব সময়মতো চালাবেন। তারপরও অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো চলছে। আর আপনারা খারাপটা কামনা করেন কেন। ভালো কামনা করেন।’


